ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার।বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত ৩টি পৃথক আদেশে এসব পদায়ন করা হয়।পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শাহীনকে উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা বিভাগে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মো. সুমন মিয়া পিএসসিকে উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিওএম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস. এ. এম. ফজল-ই-খুদাকে অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিওএম-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ওয়ারী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুবেল হককে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নুর ইসলামকে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএমকে ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে অপারেশনস্ বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?
সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?

বয়স ৪০ ছুঁয়েছে গত ফেব্রুয়ারিতেই। তবুও মাঠের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয় ২৫ বছরের টগবগে তরুণ! এমন গতিতে ছুটে চলেন Read more

ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন
ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ইউনিট কমান্ড।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবনির্বাচিত Read more

তওবা করে জনতার কাতারে আসুন: এনসিপি নেতা আখতার
তওবা করে জনতার কাতারে আসুন: এনসিপি নেতা আখতার

“বাংলাদেশ এখনও আপনাদের তওবা করার সুযোগ দিয়েছে। ফিরে আসুন, তওবা করে জনতার কাতারে দাঁড়ান” গোপালগঞ্জে এক সংক্ষিপ্ত সমাবেশে এমনই হুঁশিয়ারি Read more

কিশোরগঞ্জে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি
কিশোরগঞ্জে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি

মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দৈনিক ভিত্তিতে সাময়িক নিয়োজিত করার নীতিমালা ২০২৫ বাতিল এবং কৃষি প্রাণ শ্রমিক নিয়োগ নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়ন Read more

আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকায় আসছে আন্তর্জাতিক Read more

গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি
গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি

ওই তদন্ত প্রতিবেদন সেপ্টেম্বরের শেষে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাখিল করা হয়েছে। যদিও সরকার গোপালগঞ্জের তদন্ত প্রতিবেদন এখনো জনসমক্ষে প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন