সাভার উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের আগেই সমালোচনার মুখে পড়েছেন মাহবুবুর রহমান। আগামী রোববার (১২ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেলেও এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।গত ৭ অক্টোবর সাভারে প্রায় ১৩ মাস দায়িত্ব পালনের পর বিদায়ী ইউএনও আবুবক্কর সরকারকে বদলি করে চট্টগ্রামে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানকে সাভারে নিয়োগ দেওয়া হয়েছে।তবে যোগদানের আগেই আলোচনায় চলে আসেন তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান অতীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ‘বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ’ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবেও পরিচিত ছিলেন সর্বমহলে।দলীয় ঘনিষ্ঠতা ও প্রভাবের কারণে অতীতে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টিও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে।তার এই রাজনৈতিক অতীত সামনে আসতেই ফেসবুকে শুরু হয় সমালোচনার ঝড়। অনেক ব্যবহারকারী তার পুরনো সংগঠনভিত্তিক কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার ছবি প্রকাশ করে মন্তব্য করছেন- ‘আমরা একজন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ইউএনও চাই। রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ কাউকে এই পদে বসালে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তাকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত।’অভিজ্ঞ এক স্থানীয় রাজনীতিক বলেন, ‘বর্তমানে সাভারে কোনো জনপ্রতিনিধি নেই। গত বছরের ৫ আগস্ট থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা-ই এখানে প্রশাসনিক প্রধান। তিনি একই সঙ্গে ইউএনও, উপজেলা প্রশাসক ও সাভার পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এমন গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দিলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা আসতে পারে, সৃষ্টি হতে পারে নতুন সংকট।’ দায়িত্ব গ্রহণের আগেই মাহবুবুর রহমানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক প্রশাসনিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলের দাবি- সাভারের মতো গুরুত্বপূর্ণ ও শিল্পসমৃদ্ধ এলাকায় বিতর্কিত ব্যক্তিকে ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া প্রশাসনের জন্য প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।এ বিষয়ে নবনিযুক্ত ইউএনও মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।তবে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ বলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার পদায়ন আমার কর্মপরিধির অন্তর্ভুক্ত নয়। তাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আপাতত ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাভারের অতিরিক্ত দায়িত্বে আছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?
পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?

২০২৪ সালে বিশ্বে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ছয় লাখের মত। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে Read more

পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে
পুঠিয়ায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

রাজশাহীর পুঠিয়ায় চারদিন ধরে নিখোঁজের পর আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশু লাশ উদ্ধার করেছেন পুলিশ। সে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দী Read more

নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক Read more

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আব্দুল আহাদ মল্লিক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ Read more

গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি
গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি

ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফতহে গণভবন সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন