যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার ইসরাইল সফরে যাচ্ছেন। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন, যেখানে তার জন্য আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান আয়োজন করা হবে।বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন জেরুজালেমে নেসেটে, যেখানে সোমবার সন্ধ্যায় শুরু হতে যাওয়া সিমহাত তোরাহ উৎসবের আগে তিনি ভাষণ দেবেন।ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরের পর এই সফরের আয়োজন করা হয়। চ্যানেল ১২ বলছে, সফরটি হবে সংক্ষিপ্ত। নেসেটে ভাষণ শেষে ট্রাম্প সরাসরি বিমানবন্দরে ফিরে যাবেন এবং দেশ ছাড়বেন।প্রতিবেদনে আরও বলা হয়, সফরটি আগের পরিকল্পনার চেয়ে সংক্ষিপ্ত হচ্ছে, কারণ ট্রাম্প রোববার নয়, সোমবার পৌঁছাবেন—সফরের স্বল্প সময়ের প্রস্তুতিজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যদি প্রতিবেদনটি সঠিক হয়, তবে ট্রাম্প তেলআবিবের ‌‘হোস্টেজেস স্কয়ারে’ যাওয়ার সময় পাবেন না, যদিও হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের পক্ষ থেকে সেখানে তার উপস্থিতির প্রত্যাশা ছিল। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে যুবকের গলাকেটে হত্যা চেষ্টা
যশোরে যুবকের গলাকেটে হত্যা চেষ্টা

যশোরে গোলাম রসুল (৩০) নামে এক যুবকের গলাকেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শহরের Read more

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো Read more

অবশেষে থামল মায়ামির জয়রথ
অবশেষে থামল মায়ামির জয়রথ

টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হার দেখল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সিনসিনাটি এফসির কাছে ৩-০ গোলে Read more

গাজীপুরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার
গাজীপুরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈর থানায় জব্দকৃত ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

৫ অক্টোবর: নামাজের সময়সূচি
৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২০ আশ্বিন ১৪৩২ বাংলা, ১২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ১ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াত আমিরের
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ১ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াত আমিরের

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন