সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানার ওভারব্রিজ এলাকায় মহাসড়কে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সাত ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, লুণ্ঠিত মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ জেলা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩), শাহ আলী (২৯) ও মো. বাবু (৩৫)। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘আমরা একাধিক অভিযান পরিচালনা করে সাতজন ডাকাতকে গ্রেফতার করেছি। এর মধ্যে তিনজন ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ‘অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ২২ হাজার ৫০০ টাকা, লুণ্ঠিত তিনটি মোবাইল ফোন এবং ডাকাতদের ব্যবহৃত একটি রামদা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মহাসড়কে ডাকাতি করাই তাদের মূল পেশা। উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার ওভারব্রিজ এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর Read more

কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ের কেউ পাস করেনি
কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ের কেউ পাস করেনি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর  কুড়িগ্রামের তিনটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আজ প্রকাশিত Read more

ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে
ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে

১৭ বছর বয়সী এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু মন ছিল অন্য জায়গায়। আর তাই ভালোবাসার বদলে নিলো ভয়ংকর Read more

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে Read more

দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি
দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৭৩টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে Read more

ধামইরহাটে মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কৃত
ধামইরহাটে মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কৃত

নওগাঁর ধামইরহাটে নাফিউল ইসলাম নামের এক ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন