ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে’। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন, গতকাল রাতে, মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেক মানুষ বলেছিলেন এমন কিছু হবে না। আমরা যুদ্ধ শেষ করেছি… অনেক দীর্ঘ পরিধিতে। আমি মনে করি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে যাচ্ছে। আমার প্রত্যাশা এটি চিরকালীন শান্তি হবে।’ইসরাইলি জিম্মিরা আগামী সোম অথবা মঙ্গলবার মুক্তি পাবেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘জিম্মিদের মুক্তি দিন হবে আনন্দের দিন। আমরা  মিশরে যাব এবং সেখানে চুক্তি স্বাক্ষর করব। জিম্মিরা সম্ভবত সোমবার মুক্তি পাবে।’এছাড়া গাজা পুনর্গঠনে ধনী দেশগুলো এগিয়ে আসবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের কিছু দেশের প্রচুর সম্পদ আছে, এবং তারা যা আয় করে, তার সামান্য একটি অংশই গাজার জন্য বিস্ময়কর কাজ করতে পারে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার

দিনাজপুরের হাকিমপুরে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালীতে নেতা-কর্মীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন Read more

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। Read more

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরের আয়োজক দেশ ভারত হলেও রাজনৈতিক কারণে এবারের আসরের ভেন্যু হিসেবে Read more

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা
উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাসে Read more

উপাচার্যের অনুমতি ছাড়াই জবির রেজিস্ট্রার দফতরে বিরাট রদবদল
উপাচার্যের অনুমতি ছাড়াই জবির রেজিস্ট্রার দফতরে বিরাট রদবদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার দফতরের ২৪ জন কর্মকর্তাকে উপাচার্য ও কোষাধ্যক্ষের (চলিত দায়িত্বে থাকা উপাচার্যের) অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ বদলি (কাজের Read more

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চকরিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।বুধবার (০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন