যশোরে ইজিবাইক চালক চঞ্চল হোসেন (৩০) খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। এ সময় ঘরের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল নিরীহ প্রকৃতির মানুষ। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে চঞ্চলকে দাফনের পর জনতা ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, আগুন লাগানোর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, রবিউল ইসলামের বাড়িতে আগুন ও ভাঙচুরের খবর পাওয়ার সাথে সাথে ইন্সপেক্টর (অপারেশন) মোমিনের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ডাকাতিয়া গ্রামের ইজিবাইক চালক চঞ্চল হোসেনকে ছুরিকাঘাতে খুন করা হয়। স্থানীয় ইয়াবা ব্যবসায়ী রবিউল তার ছেলে মুন্না ও ভাই বিল্লাল মিলে প্রকাশ্যে তাকে খুন করে। ছেলেকে রক্ষা করার জন্য এগিয়ে গেলে তার পিতা মধু গাজীকে (৫২) ছুরিকাঘাতে জখম করা হয়। এ সময় স্থানীয়দের সাথে সংঘর্ষ হলে রবিউল, তার ছেলে মুন্না ও ভাই বিল্লাল আহত হন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাসেবা চলছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে ১৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ধামইরহাটে ১৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর পত্নীতলা উপজেলায় দিঘি খননের সময় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ
১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ

চলতি বছরের ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে Read more

দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্মে অতিষ্ট রোগী এবং তাদের স্বজনরা। জানা গেছে, আগে তুলনামূলকভাবে এ চক্র কম থাকলেও Read more

রাজশাহীতে সরকারি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মামলা
রাজশাহীতে সরকারি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মামলা

রাজশাহীর পুঠিয়ায় সরকারি কম্বল দেওয়া বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় বিএনপির ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ Read more

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫’ উদযাপিত হচ্ছে।জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন