নওগাঁর পত্নীতলা উপজেলায় দিঘি খননের সময় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সীমান্ত পিলার ২৫৯ এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী এলাকায় স্থানীয় লোকজন দিঘি খননের সময় একটি প্রাচীণ মূর্তি দেখতে পান। বিষয়টি জানতে পেরে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দিঘি থেকে মূর্তিটি উদ্ধার করে।পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সুবেদার মো. তহুরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির সদস্যরা মূর্তিটি উদ্ধার করেন। এর আগে দিঘি খনন করার সময়ে মূর্তিটি নজরে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি মূর্তিটি উদ্ধার করেছেন।মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান
নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান

সদ্য অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। Read more

নির্বাচনে ফিরছে ‘না’ ভোট, থাকছে না ইভিএম: ইসি সানাউল্লাহ
নির্বাচনে ফিরছে ‘না’ ভোট, থাকছে না ইভিএম: ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া Read more

ঈদের তারিখ ঘোষণা করল ফিলিস্তিন
ঈদের তারিখ ঘোষণা করল ফিলিস্তিন

ফিলিস্তিন সরকার পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর গালফ Read more

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে এক গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন। খবর আল Read more

কুমিল্লায় খাবারের দাম বেশী রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় খাবারের দাম বেশী রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে তিনটি খাবার প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার Read more

নান্দাইলে ১৫ মাসে কোরআনের হাফেজ হলেন সোলাইমান ইসলাম
নান্দাইলে ১৫ মাসে কোরআনের হাফেজ হলেন সোলাইমান ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে মাত্র ১৫ মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়ে তাক লাগিয়েছেন সোলাইমান ইসলাম। কৃষক পরিবার থেকে উঠে আসা হামিমের বয়স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন