ঢাকার আগারগাঁও এলাকায় সরকারি দপ্তরসংলগ্ন সড়কে গড়ে ওঠা ভাসমান কেক ও খাবারের দোকানগুলো উচ্ছেদ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা এ স্থানটি ‘কেকপট্টি’ নামে পরিচিতি পায়। বিকেল গড়াতেই এখানে ভিড় জমাতেন নানা বয়সী মানুষ। কেকের দোকানে ভোজনের চেয়ে বেশি দেখা যেত ভিডিও তৈরির প্রস্তুতি—ক্যামেরা, মোবাইল, ট্রাইপড আর আলোর ঝলকানিতে যেন এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হতো।কিন্তু প্রশাসনের দৃষ্টিতে এটি হয়ে উঠছিল সমস্যা। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশনসহ গুরুত্বপূর্ণ ভবনের প্রবেশপথ প্রায়ই অবরুদ্ধ হয়ে যাচ্ছিল। যান চলাচলে তৈরি হচ্ছিল প্রতিবন্ধকতা, ভোগান্তিতে পড়ছিল সাধারণ মানুষ।শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলছেন, ‘যে দোকানগুলো রাস্তার ওপর যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, আমরা সেগুলো সরিয়ে দিয়েছি। এখানে কে ভাইরাল, আর কে ভাইরাল না, তাতো আমরা জানি না।” জানতে চাইলে তিনি আরও বলেন, ‘জনচলাচলে দুর্ভোগ ও যানজট সৃষ্টি এবং নির্বাচন কমিশন ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ ভবনের সামনে রাস্তা বন্ধ করে যারা দোকান করছিলেন তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা উচ্ছেদ করেছি।’স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলছেন, প্রথমদিকে জায়গাটি ছিল নিরিবিলি। সন্ধ্যায় একটু হাঁটাহাঁটি কিংবা সময় কাটানোর জায়গা ছিল এটি। কিন্তু হঠাৎ করেই কনটেন্ট নির্মাতা ও ফুড ব্লগারদের আগমনে পরিবেশ পাল্টে যায়। কেক বিক্রির পাশাপাশি চলে নানা ধরনের কর্মকাণ্ড।এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে অনেকে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন, তরুণদের উদ্যোক্তা চেতনার জায়গা নষ্ট হলো। আবার অনেকে মনে করছেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এটি ছিল সময়োপযোগী পদক্ষেপ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’
রাহুল গান্ধীকে হত্যার হুমকি, ‘পরিণতি হবে দাদির মতো’

ভারতীয় কংগ্রেস ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আদালতে এমন অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে রাহুল গান্ধী Read more

মুন্সিগঞ্জে আমগাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে আমগাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার (২৬ Read more

মানিকগঞ্জে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট
মানিকগঞ্জে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

মানিকগঞ্জের ঘিওরে রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে খুন করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।সোমবার (২২ Read more

নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ
নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক দিন পর বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ Read more

মাদক দমনের মুখোশে দুর্নীতির নগ্ন প্রদর্শনী ডিএনসি কর্মকর্তাদের
মাদক দমনের মুখোশে দুর্নীতির নগ্ন প্রদর্শনী ডিএনসি কর্মকর্তাদের

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর কর্মকর্তাদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানের নামে ঘুষ ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, নিরীহ Read more

ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল
ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে। এবার সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন