প্রায় ১০ মাস আগে আজারবাইজানে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার দায় স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিনি জানান, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রেই আজারবাইজানের ওই বিমানটি ভেঙে পড়ে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাবেক সোভিয়েত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে গিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে পুতিন এই মন্তব্য করেন।গত বছর ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রোজনির উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝ আকাশে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। পরে পশ্চিম কাজাখস্তানে জরুরি অবতরণের চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়। দুর্ঘটনায় ৬৭ জন যাত্রীর মধ্যে ৩৮ জন নিহত হন, বেঁচে যান ২৯ জন।দুর্ঘটনার পর পুতিন ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছিলেন এবং আলিয়েভের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন, তবে সে সময় দায় স্বীকার করেননি।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন জানিয়েছিল, ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে বিমানবিধ্বংসী ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। সেই সময় আজারবাইজানের বিমানটি একাধিকবার অবতরণের চেষ্টা করে। তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটির ক্ষতি হয়েছে, তা স্বীকার করা হয়নি।আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দুর্ঘটনার পর বলেছিলেন, বিমানের গায়ে প্রচুর ছিদ্র পাওয়া গেছে এবং যাত্রীরা মাঝ আকাশেই ‘বহিরাগত কিছুর আঘাতে’ আহত হন।বৃহস্পতিবারের বৈঠকে পুতিন বলেন, “ইউক্রেনের ড্রোন লক্ষ্য করে আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে আজারবাইজানের বিমানের দিকে নিক্ষিপ্ত হয়। দুটি ক্ষেপণাস্ত্র বিমানটির মাত্র ১০ মিটার দূরে বিস্ফোরিত হয়েছিল।”তিনি আরও জানান, “রাশিয়া ক্ষতিপূরণ দেবে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদিও নিহতদের আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে এটি তাঁদের পরিবারের প্রতি নৈতিক সহায়তা।”ইলহাম আলিয়েভ এ সময় বলেন, “আপনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারক করছেন—এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান
নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় জনগণের সরাসরি ভোটে Read more

দূর্গম সাজেকে সেনাবাহিনীর সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপন
দূর্গম সাজেকে সেনাবাহিনীর সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) সকালে Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এআরএম/আরএম/এসআরএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ Read more

ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ
ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে Read more

এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁট ঠেকাতে Read more

বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা
বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের সমর্থকরা।সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন