ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। যদিও ইসরায়েলের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এখনো এটির অনুমোদন দেয়নি।সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজোম মধ্য গাজা থেকে বাংলাদেশ সময় বিকাল ৫টায় জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। যদিও ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল তারা আর আক্রমণাত্মক হামলা চালাবে না। এছাড়া শুধুমাত্র যুদ্ধবিরতি কার্যকর হলে সেনাদের প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে তারা।গাজার মানুষ এখন যুদ্ধবিরতি কার্যকরের অপেক্ষা করছে বলেও জানিয়েছেন তিনি। কখন ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে যাবে সেই প্রহর গুণছেন তারা।ইসরায়েলি মন্ত্রিসভা যখন যুদ্ধবিরতি কার্যকরের অনুমোদন দেবে তখন চুক্তি অনুযায়ী, গাজার নির্ধারিত স্থানে চলে যাবে ইসরায়েলের সেনারা। কিন্তু এখন পর্যন্ত দখলদার সেনাদের গাজার শহুরে এলাকায় দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক তারেক আবু আজোম।এদিকে সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হওয়ার পর গাজার সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে অনেকেই নিহত স্বজনদের কথা মনে করে কাঁদছেন। ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরই গাজায় তৈরি হয় অন্যরকম এক পরিস্থিতি। মানুষ উচ্ছ্বাস শুরু করেন। অনেকে নিহতদের স্মরণ করে কাঁদতে থাকেন।সংবাদমাধ্যম বিবিসিকে ৩৮ বছর বয়সী উম হাসান বলেছেন, “সাধারণত আমরা বোমার শব্দ, ধ্বংস, রকেট এবং খারাপ সংবাদ নিয়ে ঘুম থেকে জেগে ওঠি। কিন্তু আজ আমরা ভালো সংবাদে জেগে উঠেছি।”“আনন্দে ছোট বড় সবাই চিৎকার শুরু করে। কিন্তু যারা স্বজন হারিয়েছেন তাদের মনে পড়তে থাকে স্বজনদের কথা। আমরা যারা স্বজন হারিয়েছি, ভাবছি কীভাবে তাদের ছাড়া বাড়ি ফিরে যাব।”নিজের ছেলের কথা স্মরণ করে উম হাসান বলেন, “আমি আমার ছেলেকে হারিয়েছি। তার বয়স ছিল মাত্র ১৬ বছর। আজ সকালে যখন আমরা যুদ্ধবিরতির খবর জানতে পারলাম, এটি একইসঙ্গে আমাদের জন্য সুখ ও দুঃখ নিয়ে এসেছে। যারা স্বজন হারিয়েছে তারা প্রত্যেকেই অত্যন্ত ব্যথিত। তারা ভাবছেন কীভাবে এই স্বজনদের ছাড়া তারা বাড়ি ফিরে যাবে।”সূত্র: আলজাজিরা, বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়ে কঠিন সময় পার করছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে পা রাখার পর এখনো জয়ের স্বাদ পায়নি Read more

বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে তনয় খান (১২ ) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার (০৪ মে) দুপুর Read more

বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন
বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ Read more

পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামে নিজ বসতঘর থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার Read more

ঘোড়ার গাড়িতে চড়ে দূর্গম চরে গেলেন জেলা প্রশাসক
ঘোড়ার গাড়িতে চড়ে দূর্গম চরে গেলেন জেলা প্রশাসক

মানুষের পাশে থাকতে প্রশাসনের ভূমিকা কতটা মানবিক হতে পারে—তা যেন চোখে দেখালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি ঘোড়ার গাড়িতে Read more

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালো লাখো জনতা
শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালো লাখো জনতা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন