এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।সিঙ্গাপুরের বিপক্ষে গত মে মাসে ঘরের মাঠেই ২-১ গোলে হারে বাংলাদেশ। এ ম্যাচের ক্ষত এখনও শুকায়নি। ফলে হংকংয়ের বিপক্ষে এ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ‘ডু অর ডাই’। ‘সি গ্রুপে’ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে হংকং। অন্যদিকে বাংলাদেশের অর্জন কেবল ১ পয়েন্ট। এ ম্যাচ জিততে না পারলে কার্যত এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে বাংলাদেশের। হংকংয়ের বিপক্ষে অতীতটাও আশাব্যঞ্জক নয়। দুদলের চার দেখায় বাংলাদেশ কখনো জিততে পারেনি। হেরেছে দুবার, বাকি দুটো ড্র। দু’দলের সবশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে। সেই ম্যাচে গোলশূণ্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দু’দলকে। তবে এবার ম্যাচ ঢাকায়। গ্যালারিভর্তি দর্শক, নিজেদের মাঠ, আর আত্মমর্যাদার প্রশ্নে আজকে তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য জামাল ভূঁইয়াদের। খেলা দেখবেন যেভাবে: বাংলাদেশ-হংকং চায়না ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। পাশাপাশি বঙ্গবিডি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে অনলাইনেও দেখা যাবে মোবাইলে বা অন্য ডিভাইসে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩, আহত ১০
সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩, আহত ১০

সিরাজগঞ্জের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোড়গাঁতি ব্রীজের রেলিং সঙ্গে ধাক্কা লেগে  চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত  ১০ জন। আহতদের Read more

নরসিংদীতে চাঁদা না দেয়া ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদীতে চাঁদা না দেয়া ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীতে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক Read more

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা Read more

হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া
হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে। শুধু ব্যক্তিগত Read more

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় মানাসলু জয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন