ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ ফজলে নুর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ সম্পদের পরিমাণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা।  এর আগে গত ৫ জানুয়ারি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তাপস ও তার স্ত্রীর মামলা করে দুদক। মামলায় বলা হয়েছে, শেখ তাপসের ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ ডলারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।দুদকের তথ্য অনুযায়ী, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। জ্ঞাত আয়ের সঙ্গে তাঁর এ সম্পদ সংগতিপূর্ণ নয়।মামলায় তাপসের স্ত্রী আফরিন তাপসও ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তার নয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ ডলারের অস্বাভাবিক লেনদেন করা হয়েছে।প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ ফজলে নুর তাপসকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গুঞ্জন আছে সরকার পতনের আগেই তিনি বিদেশে চলে গেছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ৩ দিনে আমদানি-রপ্তানি ৯৬১ ট্রাক, যাত্রী ৪৫০৬ জন  
বেনাপোলে ৩ দিনে আমদানি-রপ্তানি ৯৬১ ট্রাক, যাত্রী ৪৫০৬ জন  

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে তিন দিনে চার হাজার ৫০৬ জন পাসপোর্টধারী যাতায়াত করেছে। এ সময় ভারতের সঙ্গে Read more

একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দু’টি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মনে করছেন Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলী আকবর (৫৪) নামের একজনকে বেধড়ক মারধর, রাইফেলের বেওয়ানেট দিয়ে নির্যাতনের অভিযোগ Read more

গৌরনদীতে সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা
গৌরনদীতে সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, অপমানজনক ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে বরিশালের প্রবীণ সাংবাদিক ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া Read more

প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ
প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ

প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন