জীবননগরে আমন ও রবি শস্যের ভরা মৌসুমে রাসায়নিক সারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। জীবননগরে ড্রাগন, মাল্টা, পেয়ারাসহ বিভিন্ন ফলের চাষ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া মাঠে শীতকালীন সবজি, পেঁপে, কলা, আখ, ধানসহ বিভিন্ন শস্যের চাষ রয়েছে। এসব ফসল চাষে যে পরিমাণ রাসায়নিক সারের প্রয়োজন, সে তুলনায় সার পাচ্ছেন না কৃষকরা।খোঁজ নিয়ে জানা গেছে, জীবননগরে ইউরিয়া ও এমওপি সারের তেমন ঘাটতি না থাকলেও টিএসপি ও ডিএপি সারের তীব্র সংকট রয়েছে। চাষিরা ডিলারদের কাছে সার নিতে গিয়ে বারবার খালি হাতে ফিরে আসছেন। অনেক জায়গায় সার কিনতে কৃষকের লম্বা লাইন দিতে দেখা গেছে।অনেক চাষি অভিযোগ করে বলেছেন, ‘ডিলারদের কাছে সার থাকে না অথচ বেশি টাকা দিলে খুচরা ব্যবসায়ীদের কাছে সার পাওয়া যায়।’জীবননগর উপজেলার উথলী গ্রামের চাষি শামিম হোসাইন বলেন, ‘বৃষ্টির পরে জমিতে সার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। এখন সার প্রয়োগের উপযুক্ত সময়। কিন্তু কোথাও সার পাওয়া যাচ্ছে না। ডিলারের কাছে যখনই যাই, তারা বলে সার নেই। আমি পেয়ারা, আখ, শীতকালীন সবজি ও আমন ধান চাষ করেছি। এখন আমার ৩-৪ বস্তা সার দরকার। কিন্তু সার পাচ্ছি না।’জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের কৃষক আসকার আলী জানান, ‘টিএসপি সার কেনার জন্য গতকাল ভোর থেকে ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে মাত্র ২৫ কেজি সার পেয়েছি। আমার ৭ বিঘা জমিতে চাষ রয়েছে। এতোটুকু সারে কিছুই হবে না।’ডিলারদের সাথে কথা বলে জানা গেছে, টিএসপি সারের চাহিদার তুলনায় বরাদ্দ কম। এই পরিমাণ সার দিয়ে কৃষকের এত বেশি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বরাদ্দের সার আসলেই সেটা ১-২ দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।কিছু অসাধু খুচরা ব্যবসায়ীরা সাধারণ মানুষদের কৃষক সাজিয়ে ডিলারের নিকট থেকে সার তুলে সেগুলো দোকানে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জীবননগর কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘জীবননগর উপজেলায় সারের তেমন সংকট নেই। আমাদের জমিতে যতটুকু প্রয়োজন, তার ছাড়া ৫-৬ গুণ বেশি সার প্রয়োগ করে সারের সংকট তৈরি করছি। যে জমিগুলোতে ২০ কেজি টিএসপি সার প্রয়োগের দরকার, সেখানে আমরা ১০০ কেজি টিএসপি সার প্রয়োগ করছি। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে আমাদের জমির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। জমির উর্বরতা শক্তি কমে আসছে। এমন হতে থাকলে আগামী ২০-২৫ বছর পর এসব জমিগুলো প্যারালাইজড হয়ে যেতে পারে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কৃষি জমিতে বেশি করে জৈব সার ব্যবহার করতে হবে। তাহলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে ও সারের সংকট তৈরি হবে না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পান খাওয়ায় কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আট দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক
পান খাওয়ায় কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আট দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ Read more

মিসাইল নিয়ে আর কোনো আলোচনায় নয়: ইরান
মিসাইল নিয়ে আর কোনো আলোচনায় নয়: ইরান

নিজেদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, তাদের এ প্রোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে Read more

তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী
তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে সরকারের সদিচ্ছা থাকলেও Read more

নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি
নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি

নওগাঁর আত্রাই নদীর একটি স্থানে কয়েক সেন্টিমিটার বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি।শনিবার (১৬ আগস্ট) সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা Read more

বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৪
বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৪

ভারতের লাদাখ শহরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ৪ জন Read more

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা

ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাকি ছিল কেবল শুটিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন