ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বুধবার (০৮ অক্টোবর) স্পেনের সংসদে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাস হয়।সরকারের এই সিদ্ধান্ত অনুসারে, ইসরাইলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরাইলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না। খবর আল জাজিরার। স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরাইলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজার যুদ্ধের কারণে ইসরাইলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল।এই ভোটে বামপন্থি পোদেমোস দল সরকারকে সমর্থন দেয়। তবে রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে।পোদেমোস নেত্রী ইওনে বেলারা জানান, সরকারকে আরও কঠোর হতে হবে। ইসরাইলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত।অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো জানান, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান। রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে এসএসসির প্রথম দিনে বহিষ্কার ২, অনুপস্থিত ১০৩৩
বরিশালে এসএসসির প্রথম দিনে বহিষ্কার ২, অনুপস্থিত ১০৩৩

বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে গৌরনদীর বার্থীতে দুই পরীক্ষার্থীকে Read more

মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা
মাদকচক্রের টার্গেটে উখিয়ার আমিন হত্যা, আদালতে মামলা

কক্সবাজারের উখিয়ায় সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যার ঘটনায় আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে। নিহতের চাচা এনাম মিয়া বুধবার Read more

ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি
ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিবহন সেক্টরের নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাইলে দুই সাংবাদিক সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি Read more

৩ আগস্ট: নামাজের সময়সূচি
৩ আগস্ট: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

পৃথিবীর প্রতিটি স্থানে আজ দিন-রাত সমান
পৃথিবীর প্রতিটি স্থানে আজ দিন-রাত সমান

আজ সেপ্টেম্বরের ২৩ তারিখ, যা বিশ্বব্যাপী দিন-রাত সমান বা ইকুইনক্স হিসেবে পরিচিত। অর্থাৎ, আজ পৃথিবীর প্রতিটি স্থানে দিনের দৈর্ঘ্য প্রায় Read more

লামায় ৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারীসহ ৪ জন গ্রেফতার
লামায় ৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারীসহ ৪ জন গ্রেফতার

বান্দরবানের লামা উপজেলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ৩ রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন