রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাব আলীর ছেলে মো. জুয়েল (৩৫)।ঘটনাটি ঘটেছে গত ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার পীরগাছা (আবাসন) এলাকায়। ভুক্তভোগী নারী স্মৃতি রাণী দাস (২৮) ওই এলাকার ভ্যানচালক শ্রী সুজন দাসের স্ত্রী।থানার তথ্য অনুযায়ী, ঘটনার রাতে ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন সুজন দাস। তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান, তাঁর স্ত্রীকে ঘরের খাটে জোরপূর্বক ধর্ষণ করছেন প্রতিবেশী জুয়েল। এ সময় হঠাৎ উপস্থিতি টের পেয়ে জুয়েল উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যান।পরে সুজন দাস স্থানীয়দের বিষয়টি জানালে কিছু লোক বিষয়টি গোপনে মীমাংসার চেষ্টা করেন। তবে ভুক্তভোগী ও তাঁর স্বামী আপস করতে রাজি হননি।পরদিন (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে স্মৃতি রাণী দাস পুঠিয়া থানায় উপস্থিত হয়ে জুয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

ক্রিকেটারদের বিপিএল বয়কটের পর আবারও খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে চট্টগ্রাম Read more

উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার
উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে বিশ মামলার আসামি ও চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত Read more

লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে
লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় তাঁদের Read more

পুলিশের উদাসিনতায় অধরা আসামি
পুলিশের উদাসিনতায় অধরা আসামি

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বস্ত কর্মচারীর হাতে ব্যবসায়ী খুন হওয়ার ঘটনার এক মাস পার হলেও মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের Read more

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ: রিজওয়ানা
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ: রিজওয়ানা

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন