ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আট বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানী মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওমানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ ধরার উদ্দেশ্যে ৯ বাংলাদেশি শ্রমিককে নিয়ে একটি মাইক্রোবাস দুকুম সিদরার দিকে যাচ্ছিল। পথে বড় একটি ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই আটজন বাংলাদেশি শ্রমিক মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত আটজন বাংলাদেশি হলেন- চট্টগ্রামের সন্দ্বীপের সারকাইত ইউনিয়নের আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লার ছেলে আরজু, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, মাইটভাঙার জামাল উদ্দিনের ছেলে জুয়েল, রহমতপুরের মো. রনি ও রাউজানের আলাউদ্দিন।সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা জানান, নিহতদের মধ্যে সাতজনই সারিকাইত ইউনিয়নের তরুণ শ্রমিক। একই এলাকার একাধিক পরিবারের সদস্য নিহত হওয়ায় সারিকাইতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।এদিকে সারিকাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম বলেন, একই ইউনিয়নের পাঁচ তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে আহাজারি ও শোকের মাতম।ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার পর দূতাবাসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস জানায়, আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে যত দ্রুত সম্ভব মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।ওমানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ দুর্ঘটনা গভীর শোকের সৃষ্টি করেছে। বাংলাদেশ দূতাবাস নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।এদিকে ওমানের দুখুম পুলিশ জানিয়েছে, মাইক্রোবাস ও ফিশিং ট্রাকের মধ্যে সংঘর্ষের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও দৃশ্যমানতার অভাবের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির
চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য Read more

গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি Read more

বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
বরিশালে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

বরিশালের মেঘনা নদী ও সংলগ্ন খাল থেকে নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ Read more

চাটমোহরে ভেজাল দুধের মিলে প্রশাসনের অভিযান, ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ
চাটমোহরে ভেজাল দুধের মিলে প্রশাসনের অভিযান, ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধ Read more

সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। Read more

‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন