ময়মনসিংহের নান্দাইলে এক পাগলি ছেলে সন্তানের মা হয়েছে ঠিকই, কিন্তু পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবা কে, এটাই এখন সবার প্রশ্ন।নান্দাইল মডেল থানার সামনে মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন মা, তাঁর ফুটফুটে এক ছেলে সন্তানকে নিয়ে বসেছিলেন। তবে পাগলীর পরিচয় জানতে চাইলে তার নাম ময়না বলে জানায়। বাড়ির ঠিকানা বলছে আঠারবাড়ি। এছাড়া আর কোনো সঠিক তথ্য দিতে পারেননি। শুধু বলেছেন, ‘আমাকে আমার ছেলে খাওয়াবে।’ তার চোখেমুখে ছিল মাতৃত্বের এক অদ্ভুত দ্যুতি।তবে ওই নবজাতকের বাবা কে? এ বিষয়ে প্রশ্ন করলে নান্দাইল চৌরাস্তায় শাহআলম নামে এক সিএনজি চালকের নাম জানায় সে। অনেকেই শিশুটিকে নিতে চাইলে তিনি দৃঢ়ভাবে নিষেধ করেন। তার এই আচরণ আবারও প্রমাণ করে দিল, মা পাগল হলেও মা-ই। স্থানীয়দের মুখে শোনা যায়, এই মানসিক ভারসাম্যহীন মা পূর্বে আঠারবাড়ী এলাকায় এবং নান্দাইল চৌরাস্তা এলাকায় তাকে দেখা গেছে। এই ঘটনা একদিকে যেমন মানবিকতার প্রশ্ন তোলে, অন্যদিকে স্মরণ করিয়ে দেয় মায়ের অকৃত্রিম ভালোবাসার কথা। এই পাগলীনি মা সমাজের কাছে এক বার্তা পৌঁছে দিলেন, মাতৃত্বের বন্ধন অপ্রতিরোধ্য, তা কোনো মানসিক বা সামাজিক প্রতিবন্ধকতার কাছে হার মানে না।ওই মা পাগলীসহ সন্তানের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জোর অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল
হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার ৯ মাস পর কীভাবে তাদের মনোনীত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করতে পারলেন তা নিয়ে প্রশ্ন Read more

বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ
বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েকদিন যাবত পাহাড়ি টিলায় অবস্থান করছে বুনোহাতির পাল। সুযোগ পেলেই দলবেঁধে লোকালয়ে এসে ধানক্ষেতসহ ফসলি জমিতে চালাচ্ছে Read more

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য Read more

বিরামপুরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ কার্যক্রমের শুভ উদ্বোধন
বিরামপুরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ কার্যক্রমের শুভ উদ্বোধন

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রম। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর আদর্শ হাই স্কুলের হলরুমে কিশোরকণ্ঠ Read more

দিনাজপুরের ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, সদর আসনে বেগম খালেদা জিয়া
দিনাজপুরের ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, সদর আসনে বেগম খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দিনাজপুর জেলার ৬টি আসনের Read more

আশুলিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আশুলিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আশুলিয়ায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপির নেতা।বুধবার (৯ এপ্রিল)  দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন