আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়ে এবার জায়গা করে নিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ বোলারের তালিকায়।মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে নাসুম ৮৭ ধাপ এগিয়ে এখন রয়েছেন ৪৪তম স্থানে। তাঁর বর্তমান রেটিং ৫২৫।নাসুমের মতো উন্নতি করেছেন আরও দুই পেসার। তানজিম হাসান ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। তরুণ এই ডানহাতি পেসার আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নিয়েছেন ৪ উইকেট, ওভারপ্রতি দিয়েছেন ৭.২৫ রান।অন্যদিকে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ২১ ধাপ এগিয়ে রোস্টন চেইসের সঙ্গে যৌথভাবে রয়েছেন ৪৯তম স্থানে। আফগানদের বিপক্ষে তাঁর শিকার ২ উইকেট, রান দেন ওভারপ্রতি ৫.৭৫ করে। বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে আছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার এখনও রয়েছেন দ্বাদশ স্থানে।ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও এসেছে দারুণ খবর। তরুণ ব্যাটার সাইফ হাসান ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮তম স্থানে, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। আফগানদের বিপক্ষে তাঁর ধারাবাহিক ব্যাটিং এই উন্নতির বড় কারণ।তানজিদ হাসান এগিয়েছেন ৬ ধাপ, বর্তমানে তিনি ৩৭তম। অন্যদিকে, পারভেজ হোসেন ইমন ১৮ ধাপ এগিয়ে হয়েছেন ৫৩তম এবং শামীম হোসেন ৮ ধাপ এগিয়ে আছেন ৯১ নম্বরে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?’
পত্রিকা: ‘নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?’

রাজনৈতিক নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে এনসিপি নেতা আখতারের ওপর হামলার ঘটনা গুরুত্ব পাচ্ছে আজকের ঢাকা থেকে প্রকাশিত Read more

পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩
পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআইসহ ২ জন আহত হয়েছেন। পুলিশের Read more

কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ
কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৪ থেকে ২৫ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ Read more

সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল
সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন Read more

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যূত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন