আলবেনিয়ার রাজধানী তিরানায় আদালতে বিচার চলাকালীন একজন বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। আসামি পক্ষের লোকই তাকে গুলি করে। হামলাকারী বাদী বাবা-ছেলের ওপরও গুলি চালায়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (০৮ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, বিচারক অ্যাস্ট্রিট কালাজা হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। সম্পত্তি বিরোধের শুনানিকালে এ হামলা হয়। হামলায় বাদী বাবা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।পুলিশ জানায়, তারা ৩০ বছর বয়সী একজন পুরুষ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। যাকে তারা ‘ই শ’ নামের আদ্যাক্ষর দিয়ে শনাক্ত করেছে। তবে আলবেনিয়ান মিডিয়া সন্দেহভাজনের নাম এলভিস শকাম্বি বলে উল্লেখ করেছে।হামলাকারীর চাচা মামলার একজন আসামি। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিচারক নিহতের ঘটনায় আদালতের একজন নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত নিরাপত্তারক্ষী বন্দুকধারীকে ভবনে ঢুকতে দিয়েছিলেন। তার হাতে একটি ধাতব ডিটেক্টর থাকার পরও তিনি ব্যবস্থা নেননি।আলবেনিয়ান রাজ্য পুলিশ জানায়, শকাম্বি রায় ঘোষণার পরপরই তার বেল্ট থেকে পিস্তলটি বের করে বিচারক কালাজাকে বেশ কয়েকবার গুলি করেন। এরপর তিনি দুই বাদীর ওপর বন্দুক তাক করেন বলে অভিযোগ। গুলিতে উভয়ই আহত হন।আদালতের কর্মকর্তারা বলেন, ৬৩ বছর বয়সী নিরাপত্তা কর্মকর্তা বিকে অভিযুক্ত দুই ব্যক্তিকে শারীরিকভাবে পরীক্ষা বা প্রোটোকল বই-এ তাদের নথিভুক্ত করেননি। অথচ আপিল আদালতে প্রবেশকারী বা বেরিয়ে আসা সকল ব্যক্তির নাম রেকর্ড করতে হয়।সন্দেহভাজন ব্যক্তি এবং তার চাচা শুনানির প্রায় এক ঘণ্টা আগে লবিতে ঘুরে বেড়াচ্ছিলেন। গুলি চালানোর পর শকাম্বি কক্ষ থেকে বেরিয়ে আদালতের একজন কেরানির কাছে পিস্তলটি হস্তান্তর করেন।পুলিশ বলছে, ঘটনার সময় তার চাচা ভাতিজাকে আটকানোর কোনো পদক্ষেপ নেননি। বিষয়টি যুক্তিসংগত সন্দেহ তৈরি করে যে, তিনি মামলার বিচারককে হত্যার পরিকল্পনা সম্পর্কে আগেই জানতেন। হতে পারে তিনি নিজেও হত্যায় সহায়তাকারী বা উসকানিদাতা ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু
ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা Read more

গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরাইলের
গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরাইলের

ফিলিস্তিনের গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।কাটজ তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, ‘গাজা Read more

গৌরনদীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে ধরা পড়ল যুবক
গৌরনদীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে ধরা পড়ল যুবক

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকায় ২৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে একটি বিকাশ ও কনফেকশনারির দোকানে দিনের বেলায় অস্ত্র Read more

রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০
রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার Read more

বাঘায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪
বাঘায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী–বানেশ্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন