ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও মো. জাহাঙ্গীর আলমের ছেলে ইজাজুল। ঘাতক শিমুল পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার সময় ভুক্তভোগী জাহাঙ্গীর ভ্যান নিয়ে গোয়ালপাড়া বাজারে বসেছিল। সে সময় এশার আজান দিলে নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। একই সময় ঘাতক শিমুল এসে তার নিজ গ্রাম ঘোড়ামারায় যেতে চায়। কিন্তু ভ্যানচালক জাহাঙ্গীর নামাজ পড়বে বলে যেতে রাজি না হলে শিমুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিমুলের কাছে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এমন সময় ছেলে চানাচুর বিক্রেতা ইজাজুল বাবাকে বাঁচাতে ছুটে আসলে শিমুল তার ঘাড়ে কোপ বসিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। ঝিনাইদহ সদর হাসপাতালের ইমার্জেন্সি ডা. মেফতাহুল জান্নাত বলেন, ‘আমরা গুরুতর অবস্থায় পেয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি। তবে আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।’ এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আসামিকে ধরতে আমাদের পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান
আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর আমতলীতে 'আমরা আমতলীবাসী' স্বেচ্ছাসেবী সংগঠনসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ফুটপাত দখলে থাকা ঝোপঝাড় পরিষ্কার করা Read more

দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস
দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস

সারাদেশে নিম্নচাপের প্রভাবে আরও ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় Read more

এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান
এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান

এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তাই আজ সোমবার Read more

সবজির চড়া দামে নাকাল ক্রেতা, কমেছে বিক্রি
সবজির চড়া দামে নাকাল ক্রেতা, কমেছে বিক্রি

রাজধানীর বাজারগুলোতে ২ মাসের বেশি সময় ধরে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। কিছুতেই যেনো ক্রেতাদের নাগালে আসছে না সবজি। কেবল কাঁচা Read more

কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে Read more

শার্শায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
শার্শায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।রবিয়ার (০৫ মে) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন