বাংলাদেশে চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে। গত অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন হলো ৪ শতাংশ। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৩ শতাংশ হবে।মঙ্গলবার (০৭ অক্টোবর) সংস্থাটির ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এ তথ্য প্রকাশ করা হয়।বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে সময়োপযোগী সংস্কার দরকার। চলতি অর্থ বছরের প্রথমার্ধের বিপর্যয়ের পর বাংলাদেশের অর্থনীতি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে। রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় অর্থনীতিতে ইতিবাচক গতি এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ মধ্যমেয়াদে প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। তবে স্থায়ী প্রবৃদ্ধি ও কর্মসংস্থান (বিশেষত তরুণ ও নারীদের জন্য) নিশ্চিত করতে প্রয়োজন সময়োপযোগী ও কার্যকর সংস্কার। তবে বাইরের চাপ ও আর্থিক ঝুঁকি রয়ে গেছে। বাজারভিত্তিক বিনিময় হার চালু হলেও বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখনো চাপের মধ্যে রয়েছে। খাদ্য ও জ্বালানির মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আর্থিক ঘাটতি বেড়েছে এবং কর রাজস্ব দুর্বল রয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যের হার বেড়েছে এবং শ্রমশক্তিতে অংশগ্রহণ ৬৯ শতাংশ থেকে কমে ৫৮.৯ শতাংশে নেমেছে। নতুন কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২৪ লাখ নারী শ্রমবাজারের বাইরে রয়েছেন।বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর নিযুক্ত জ্যঁ পেম জানান, বাংলাদেশের অর্থনীতি দৃঢ়তা দেখিয়েছে, তবে এই স্থিতিশীলতা ধরে রাখতে সংস্কার জরুরি। রাজস্ব বৃদ্ধি, জ্বালানি ভর্তুকি হ্রাস, নগরায়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার পাশাপাশি আরও বেশি ও ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম
দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। গতকাল রবিবার (২৯ মার্চ) এক Read more

গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যা, থানায় অভিযোগ
গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যা, থানায় অভিযোগ

যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুকুর মালিক মুদি দোকানি রবিউল ইসলাম Read more

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি
ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি

রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া Read more

ছাত্রদল নেতা পরিচয়ে ‘মলম পার্টি’ চালান সোহেল!
ছাত্রদল নেতা পরিচয়ে ‘মলম পার্টি’ চালান সোহেল!

কক্সবাজারের রামু উপজেলায় সক্রিয় একটি প্রতারক চক্রের সন্ধান মিলেছে, যারা 'মলম পার্টি' নামে পরিচিত। সাধারণ মানুষকে চেতনানাশক মলম বা দ্রব্য Read more

৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি
৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন