কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে পশ্চিমমুখী আন্তর্জাতিক রুটে বড় ধরনের ধাক্কা খেতে শুরু করেছে ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো। বিশেষ করে নয়াদিল্লি, লখনউ ও অমৃতসর থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, পশ্চিম এশিয়া এবং উত্তর আমেরিকামুখী ফ্লাইটগুলো সময়, খরচ ও পরিচালনাগত জটিলতায় পড়েছে।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রুট পরিবর্তনের কারণে উড়োজাহাজগুলোর ফ্লাইট সময় ১ থেকে ২ ঘণ্টা পর্যন্ত বেড়েছে। এর ফলে জ্বালানি খরচ ও অপারেশনাল ব্যয়ও অনেকটা বেড়ে গেছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো এরইমধ্যে কয়েকটি ফ্লাইট বাতিল করেছে এবং বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, অন্য দেশের এয়ারলাইনসগুলো পাকিস্তানের মূলভূখণ্ডের ওপর দিয়ে নির্ধারিত রুটে চলাচল করতে পারবে। এতে তাদের খরচ তুলনামূলকভাবে কম হবে, যা ভারতীয় এয়ারলাইনসগুলোর জন্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা আরও কঠিন করে তুলবে।২০১৯ সালে বালাকোট স্ট্রাইকের পর আকাশসীমা বন্ধ থাকার সময় ভারতীয় এয়ারলাইন্সগুলো প্রায় ৭০০ কোটি রুপি ক্ষতির মুখোমুখি হয়েছিল। এবারও তেমন আর্থিক ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের জন্য ফ্লেক্সিবল রিবুকিং ও রিফান্ড-এর ব্যবস্থা চালু রেখেছে। তবে এ সিদ্ধান্তের পূর্ণ আর্থিক প্রভাব জানতে আরও কয়েকদিন সময় লাগবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা

জুলাইয়ের গণঅভ্যুত্থানের দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে তিনি Read more

হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম কুমিল্লা জেলা বিএনপির
হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম কুমিল্লা জেলা বিএনপির

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-র মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা Read more

অতীতের রেকর্ড ভেঙে নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স
অতীতের রেকর্ড ভেঙে নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তীব্র জনবল সংকট থাকা সত্ত্বেও সেবার দিক থেকে Read more

উলিপুরে এনসিপি’র সমন্বয় কমিটি গঠন
উলিপুরে এনসিপি’র সমন্বয় কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি–এনসিপি'র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাও. মো. সিরাজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী ও সাখাওয়াত Read more

সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ
সাতকানিয়ায় চিকিৎসকশূন্য ১৭টি স্বাস্থ্যকেন্দ্র, ভোগান্তিতে লাখো মানুষ

চট্টগ্রাম জেলার দক্ষিণ প্রান্তের জনবহুল উপজেলা সাতকানিয়া। প্রায় চার লাখ মানুষের এই উপজেলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। Read more

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর
বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর

সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে পে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন