কিশোরগঞ্জের ভৈরবে দাঁড়িয়ে থাকা ফল বোঝাই একটি পিকআপ ভ্যানকে দ্রুতগামী আরেকটি খালি পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝখানে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালক, চালকের ছেলে ও একজন গাড়ি মেকানিক আহত হয়েছেন।আহতরা হলেন, বরিশাল জেলার কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ তেহারি গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে পিকআপ ভ্যান চালক মন্টু শিকদার (৪৮) এবং তার ছেলে নাঈম শিকদার (১৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরগনর উপজেলার ধরমন্ডল গ্রামের আলী আকবরের ছেলে গাড়ি মেকানিক শামসুল হক (৩৮)।খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর দেখে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ অক্টোবর) রাতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝখানে ঢাকামুখী ফলবোঝাই একটি পিকআপ ভ্যান নষ্ট হয়ে যায়। তখন পিকআপ ভ্যানটির চালক একজন মেকানিক এনে সেতুর মাঝখানেই গাড়িটি দাঁড় করিয়ে মেরামত করছিলেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা খালি আরেকটি দ্রুতগতির পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা নষ্ট ঐ পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে মেকানিক শামসুল হক গুরুতর আহত হন। এসময় চলতি পিকআপটির চালক ও তার ছেলেও গুরুতর আহত হন।ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জন্য সেতুতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ট সার্জারির পর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ
হার্ট সার্জারির পর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ

নাটোরের তাজুল ইসলাম। বয়স ৫৬ বছর। পেশায় স্কুলশিক্ষক হলেও দৃঢ় মনোবল, ইচ্ছাশক্তি ও সাহসে তিনি ব্যতিক্রমী এক উদাহরণ। দীর্ঘদিনের ডায়াবেটিস Read more

মহাখালীতে চালু হলো ‘হিট স্ট্রোক সেন্টার’, চিকিৎসা মিলবে বিনামূল্যে
মহাখালীতে চালু হলো ‘হিট স্ট্রোক সেন্টার’, চিকিৎসা মিলবে বিনামূল্যে

তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিট স্ট্রোক সেন্টার চালু হয়েছে। ২৫ Read more

নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে: সিইসি
নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। Read more

সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল
সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল

ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল।বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী Read more

গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরাইলের
গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরাইলের

ফিলিস্তিনের গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।কাটজ তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, ‘গাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন