পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ভবানীপুর ভাটোপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য রঞ্জু আহমেদের ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্ধু রাফিকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার শরৎনগর বাজারে যাচ্ছিলেন শাওন। পথে পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। এসময় সেখানে আগ থেকেই দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভটভটি গাড়িতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন শাওন, আর পাশের খড়ের গাদায় গিয়ে পড়েন বন্ধু রাফি।এসময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শাওনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় তার বন্ধু রাফি সামান্য আঘাতপ্রাপ্ত হন।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস Read more

মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?
মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?

কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী পরিবারের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ থেকে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই নারীসহ তিনজন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের  কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে Read more

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম

টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও Read more

যশোরে হারিয়ে যেতে বসেছে খেজুরের রসের ঐতিহ্য
যশোরে হারিয়ে যেতে বসেছে খেজুরের রসের ঐতিহ্য

পৌষ ও মাঘ মাস এলেই যশোরের গ্রামাঞ্চলে খেজুরের রস ও গুড়ের মৌসুম শুরু হতো। শীতের সকালে গাছের মাথা থেকে টুপটাপ Read more

পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প
পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন