রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ সারফেস-টু-এয়ার (আকাশ প্রতিরক্ষা) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রুশ সমকক্ষদের সঙ্গে বৈঠক করবেন। নয়াদিল্লি হয় রাশিয়ার সঙ্গে যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়, নয়তো সরাসরি কিনতে চায়। কর্মকর্তারা আশা করছেন, ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের সময় এ চুক্তি স্বাক্ষর হতে পারে।ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা আরও জানান, দেশটির বেসরকারি খাতকেও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা রয়েছে— যাতে ভবিষ্যতে এস-৪০০ ক্ষেপণাস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠনের (এআরও) সুবিধা স্থানীয়ভাবে গড়ে তোলা যায়।ভারত ইতোমধ্যেই রাশিয়া থেকে কেনা ৫.৪৩ বিলিয়ন ডলারের চুক্তির তিনটি এস-৪০০ সিস্টেম গ্রহণ করেছে। বাকি দুটি ২০২৬ সালে সরবরাহ করার কথা।গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সীমান্ত সংঘাতের সময় ভারতীয় বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রক্ষায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সময় সেনাদের উদ্দেশে ভাষণে বলেন, এস-৪০০ এর মতো প্ল্যাটফর্ম আমাদের প্রতিরক্ষায় নজিরবিহীন শক্তি দিয়েছে। আজ একটি শক্তিশালী নিরাপত্তা বলয়ই ভারতের পরিচয়।এছাড়া ভারত রাশিয়া থেকে ২০০ কিলোমিটার পাল্লার আরভিভি-বিডি ক্ষেপণাস্ত্র কিনতে চায়, যা দেশের সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বহরকে আরও শক্তিশালী করবে।বর্তমানে ভারতের প্রায় ৬০ শতাংশ সামরিক সরঞ্জাম রাশিয়া-নির্ভর। তবে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় দেশটি প্রতিরক্ষা খাতে স্থানীয় উৎপাদন বাড়াতে চায়। গত দুই দশকে একাধিক রুশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান ভারতে যৌথ উদ্যোগে কাজ করছে। সূত্র: আরটিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম (৫০)। শুক্রবার (২১ জুন) দিগন্ত রাত Read more

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনসহ ঈদের আগের ও পরের দিনগুলোতেও এই Read more

ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত
ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে স্থগিত করা হয়েছে। আগামী সোমবার (১৬ Read more

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ৮১ জনের বিরুদ্ধে মামলা
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ৮১ জনের বিরুদ্ধে মামলা

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ Read more

স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের লিগটি ১৭ মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। Read more

অটোগ্যাসের দামও বাড়ল
অটোগ্যাসের দামও বাড়ল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন