ফরিদপুরের আলফাডাঙ্গায় ঝুঁকিপূর্ণ সড়কে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একদল তরুণ নিজেরাই হাতে তুলে নিলেন কাস্তে আর কোদাল। দিনভর পরিশ্রম করে তারা পরিষ্কার করেছেন দুই কিলোমিটার দীর্ঘ রাস্তার দুই পাশের ঝোপঝাড়।সোমবার (৬ অক্টোবর) আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দরুণা ঘোষবাড়ি মোড় থেকে জাটিগ্রাম পশ্চিমপাড়া মাদ্রাসা সংলগ্ন ব্রীজ পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে আগাছা, ঝোপঝাড় ও গাছের বাড়তি ডালপালা পরিষ্কার করেন প্রায় ৩৫ থেকে ৪০ জন তরুণ। সড়কটি আলফাডাঙ্গা উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রুট।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে উঠেছে। লতানো গাছগুলো ডালপালা মেলেছে, যা সড়কের ওপর এসে পড়েছে। এতে সড়কটি কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। ঝোপ আর গাছের বাড়তি শাখা-প্রশাখার কারণে এ সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের নানা সমস্যায় পড়তে হয়। বিষয়টি আমলে নিয়ে প্রথমে জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সানোয়ার মিয়া, তুষার মিয়া, আরাফাত মিয়া ও লিমন মিয়া স্বেচ্ছাশ্রমে সড়কের দু’ধার পরিষ্কারের উদ্যোগ নেন। এরপর তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার ৩৫-৪০ জন তরুণ যুবক এই কাজে অংশ নেন।জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আরাফাত মিয়া বলেন, ‘এলাকার সৌন্দর্যের স্বার্থে আমরা সকলে স্বেচ্ছাশ্রম দিচ্ছি। সড়কের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করায় রাস্তা বড় হয়েছে। আমাদের এই কাজে এলাকার তরুণ যুবক ও শিক্ষার্থীরা সহযোগিতা করছেন।’এই কার্যক্রমের উদ্যোক্তা সানোয়ার মিয়া বলেন, ‘প্রথমে আমরা চার জন যুবক এই উদ্যোগ নেয়। এরপর এলাকার অন্যান্য যুবকরা সবাই আমাদের এই কাজে অংশ নেয়। এই পাকা সড়কটিতে টার্নিং বেশি। ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করত। ঝোপঝাড়ের কারণে টার্নিংয়ের সামনে কি আছে দেখা যেত না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটত। এখন রাস্তা বড় হয়েছে। ঝোপ পরিষ্কার করায় টার্নিংয়ের সামনের সব দেখা যাচ্ছে।’সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাকির মিয়া বলেন, ‘সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন দেখে অনেক সুন্দর লাগছে। অতীতে কেউ এভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করেনি। এলাকার পরিবেশ রক্ষায় তাদের মতো সবাইকে এগিয়ে আসা উচিত।’আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘যুবকরা সড়কের দু’পাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তাদের মতো সবার উচিত নিজ এলাকার রাস্তা-ঘাট পরিষ্কার করা। তাহলে দেশ বদলে যাবে, এগিয়ে যাবে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়
ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়

প্রকৃতির বিস্ময় রূপে পরিচিত এক খনিজ ‘রক সল্ট’, যাকে আমরা সাধারণত লবণ হিসেবে চিনি। শুধু রান্নায় নয়, রাস্তা থেকে কলকারখানা, Read more

এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ
এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত
যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন- ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ Read more

নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা
নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কার্যক্রম চালাচ্ছে ৮টিরও বেশি অবৈধ ইটভাটা, যার অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। উপজেলার ঘুমধুম ইউনিয়নেই রয়েছে অন্তত ৭টি Read more

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার

বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন