ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।সোমবার (৬ অক্টোবর) সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে তিনজন জেলেকে ইলিশ শিকাররত অবস্থায় আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। তিনি মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী আটক তিন জেলেকে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দ করা ৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা, বাজারজাতকরণ, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময় নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক ও ক্ষতিকর। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার Read more

বানিয়াচংয়ে বেহাল সড়ক, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা
বানিয়াচংয়ে বেহাল সড়ক, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা

বানিয়াচং উপজেলা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গ্যানিংগঞ্জ বাজার থেকে পাঁচ/ছয় নং বাজারের সুফিয়া মতিন মহিলা কলেজ ও সুফিয়া মতিন টেকনিক্যাল Read more

রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এবং বিচারিক কাজে বাধা Read more

মিরসরাইয়ে বাসচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
মিরসরাইয়ে বাসচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় মোহাম্মদ কবির (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় Read more

প্রবাসীর স্ত্রী বসতঘর থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রবাসীর স্ত্রী বসতঘর থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকার বসতঘর থেকে এক প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন কাউছার হোসেন (২৭)।গতকাল বৃহস্পতিবার (২৫ Read more

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা
চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশের জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা  হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন