ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের লাগাতার কর্মবিরতি চলছে। এতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ অন্যান্য স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।সোমবার (৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৪১ জন স্বাস্থ্য সহকারী ও পরিদর্শক অফিসে উপস্থিত থাকলেও কেউ কাজে যোগ দেননি। তারা অফিস কক্ষের বাইরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদরপুর কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে কর্মবিরতিতে রয়েছি। বহুবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন করা হয়নি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মমিনুর রহমান বলেন, ‘স্বাস্থ্যসেবা বিঘ্নিত করে কর্মবিরতি পালন করা অনৈতিক। আমাদের সোয়া ৪ কোটি টিকা দেয়ার কর্মসূচি রয়েছে, যা এখন ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে তাদের শোকজ করা হবে।’তাদের ৬ দফা দাবিগুলো হলো: নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) হিসেবে সংযোজন, ১৪তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত, দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে) দুপুরের দিকে অচেতন অবস্থায় Read more

বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে
বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে

গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ। বৃষ্টির দিনে আবহাওয়া সাধারণত ঠান্ডা ও আর্দ্র হয়ে থাকে। বৃষ্টির দিনে এসি ব্যবহার Read more

কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪
কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪

মঙ্গলবার (২৭ মে) ভোরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে Read more

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা, পুলিশের সেই এসআই ক্লোজড
অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা,  পুলিশের সেই এসআই ক্লোজড

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে Read more

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নানি–নাতনিসহ তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন