মাদারীপুরের কালকিনিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুপুরে উপজেলা চত্বরে পথসভা আয়োজন করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা। সভা চলাকালীন সময়ে হঠাৎ বিএনপির প্রতিপক্ষ গ্রুপ অতর্কিতে হামলা চালায়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার ছাতক চাকমা, কালকিনি থানার ওসি সোহেল রানা, স্থানীয় সাংবাদিক সবুজ খানসহ অন্তত ১৫ জন আহত হন।পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর উপজেলা চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুইন্স কেয়ার সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা
কুইন্স কেয়ার সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা

যশোর শহরে বেসরকারি চিকিৎসালয় কুইন্স হসপিটালে 'কুইন্স কেয়ার  সার্ভিস' চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) নতুন এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন Read more

ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০) কে Read more

ইরানে সরকারের পরিবর্তন হয়েছে: ট্রাম্প
ইরানে সরকারের পরিবর্তন হয়েছে: ট্রাম্প

ইরানের সরকার পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর Read more

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে ইসমত আরা (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। সে Read more

চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. সেলিম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন