একটি দলকে একটি মার্কা দেয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটি দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে, প্রশ্ন রাখেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।আজ সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আর. পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।তিনি বলেন, এই নির্বাচন কমিশন যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তাহলে আগামী নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। যে নির্বাচন কমিশন একটি দলকে একটি মার্কা দেয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটি দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে।সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এ দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অংশ জড়িত। তাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই। যারা দেশের ভেতরে অবস্থান করে বা বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।এ সময় শাপলা প্রতীকের বিষয়ে সারজিস আলম বলেন, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। যেসব মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।সভায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক জার্জিস কাদির বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর থেকে শুরু হওয়া বিভাগীয় সমন্বয় সভা বিকেলে রাজশাহীতে এবং আগামীকাল সকালে নওগাঁ ও বিকেলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার ওসমান হাদির জানাজা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার ওসমান হাদির জানাজা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় Read more

৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর
৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর

শরীয়তপুর জেলায় সাম্প্রতিক সময়ে নৃশংস হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঘর থেকে বাইরে, হাটবাজার, গ্রাম থেকে শহরে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র Read more

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী, ৪ বছরের ছেলে সন্তান ও জেঠাসকে হত্যার পর লাশ খন্ড বিখণ্ড করে বস্তায় ভরে মাটির নিচে পুতে Read more

আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ ও যুবদল নেতার নেতৃত্বে মাইনুদ্দীন রুবেল নামে এক সাংবাদিকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন