এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫শ’ টাকা করেছে সরকার। তবে শিক্ষক সংগঠনগুলো ৫শ’ টাকার এই বৃদ্ধি ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ৫শ’  টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫শ’ টাকা করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।আজ সোমবার (৬ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে বলেন, সরকার যে ৫শ’ টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস। বর্তমান বাজার পরিস্থিতিতে এ অর্থে একটি পরিবারের একদিনের বাজারও হয় না। আমরা সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি।তিনি আরও বলেন, আমরা সরকারের প্রতি সম্মান রেখেই বাস্তবসম্মত দাবি জানাচ্ছি। কিন্তু মন্ত্রণালয় ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ– এই চার স্লটে প্রস্তাব তৈরি করেছে, যা শিক্ষকদের প্রত্যাশার সঙ্গে যায় না। আমরা চাই স্পষ্টভাবে ২০ শতাংশ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন।আগামী ১২ অক্টোবর ঢাকায় সর্ববৃহৎ জমায়েতের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছি। সরকার যদি ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব।এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন এবং সর্বজনীন বদলি চালুর বিষয়ে দাবি জানিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল– ১৪ সেপ্টেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গুনিয়ায় অভিযান, গ্রেপ্তার ৪
রাঙ্গুনিয়ায় অভিযান, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে Read more

বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল
বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল

আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার সুযোগ করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। একই রাতে বিশ্বকাপের মঞ্চে জায়গা নিশ্চিত Read more

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, যা ইতোমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ৮২ বছর Read more

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুপারি বাগানের নেটে আটকা অজগর
পঞ্চগড়ের দেবীগঞ্জে সুপারি বাগানের নেটে আটকা অজগর

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি অজগরের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) বিকাল Read more

জাকসুর নতুন ভিপি কে এই জিতু?
জাকসুর নতুন ভিপি কে এই জিতু?

দীর্ঘ প্রতিক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। জাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন