ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৪৯ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা এক বিবৃতিতে জানায়, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারানোদের অধিকাংশই কিশোর বয়সী ছাত্র। ইতোমধ্যে ধ্বংসস্তূপের ৮০ শতাংশ সরিয়ে ফেলেছেন উদ্ধারকর্মীরা। এর আগে গত সপ্তাহে প্রদেশটির সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে পড়লে কংক্রিটের স্তূপে চাপা পড়ে শতাধিক কিশোর বয়সী ছাত্র। রাতভর উদ্ধার অভিযানে খননকারী যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরানো হয়। উদ্ধার সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা কমলা রঙের মরদেহ বহনের ব্যাগে মৃতদেহ সরিয়ে নিচ্ছেন।দুর্যোগ সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসাবশেষের অধিকাংশ সরানো সম্ভব হয়েছে এবং এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। আশা করা হচ্ছে, উদ্ধারকাজ সম্পন্ন হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল ভবনের ওপরের তলায় চলমান নির্মাণকাজের কারণে এর মূলভিত্তি বা ফাউন্ডেশন বাড়তি চাপ সহ্য করতে পারেনি, ফলে পুরো কাঠামো ধসে পড়ে। এতে মুহূর্তেই শতাধিক ছাত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।দেশটির ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়াজুড়ে প্রায় ৪২ হাজার ইসলামিক স্কুল রয়েছে। দেশটির গণপূর্তমন্ত্রী ডোডি হ্যাংগোডো জানিয়েছেন, এর মধ্যে ভবন নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন আছে মাত্র ৫০টির।তবে আল খোজিনি স্কুলের নির্মাণ অনুমতি (বিল্ডিং পারমিট) ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। রয়টার্স জানিয়েছে, তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ, এক কেজি গাজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে Read more

কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫
কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা Read more

পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 
পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন সিলেট থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল Read more

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করেছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি Read more

টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর
টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর

টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। রোববার (১৩ জুলাই) রাত থেকে সোমবার (১৪ জুলাই) Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরী ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন