গত দুই দিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীতে মাত্র ১২ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।রবিবার (৫ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা পারে মাইকিং করে সতর্কবার্তা জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, এবং আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকার শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে বিপাকে পড়েছে গবাদি পশু নিয়ে।জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের বাসিন্দা কৃষক নজরুল ইসলাম বলেন, ‘নদী পাড়ের ক্ষেতে পানি ঢুকছে। আমনের ফসলের অনেকাংশ পুষ্ট হচ্ছে। এই সময় ফসল ডুবলে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে।’ আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকার বাসিন্দা রতন কুমার জানান, ‘পানি বাড়তে থাকলে আমাদের বাড়িঘরও ঝুঁকিতে পড়তে পারে।’ একই রকম আতঙ্কে থাকার কথা জানিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ পাকার মাথার কৃষক আব্দুর রশীদ। তিনি বলেন, ‘দুপুরের পর থেকে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রাতে পানি আরো বাড়লে আমনের ক্ষতি হবে। এছাড়া বন্যা আতঙ্ক তো রয়েছেই।’পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, ‘উজানের ঢল এবং টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি এবং পানি পরিস্থিতি মনিটরিং করছি। যদি বৃষ্টি অব্যাহত থাকে, নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তীকালীন Read more

দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’ দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে। বুধবার (০৫ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার Read more

সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ Read more

মাদারীপুরে অস্ত্রসহ দুই যুবককে আটক করল সেনাবাহিনী
মাদারীপুরে অস্ত্রসহ দুই যুবককে আটক করল সেনাবাহিনী

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। রোববার (২০ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর Read more

খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক
খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক

খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি আসামি পালিয়ে গেছেন। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। একইসঙ্গে পালিয়ে Read more

ধর্মের কোন ভেদাভেদ নেই, আমাদের সবার রক্তের রং লাল: সমাজকল্যাণ মন্ত্রী
ধর্মের কোন ভেদাভেদ নেই, আমাদের সবার রক্তের রং লাল: সমাজকল্যাণ মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “ধর্মের কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন