মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামের তাইজুল ইসলাম ঢালীর বাড়ির পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামের মৃত পানু মণ্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল (৪৮), একই গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে মো. শাহ আলম (৫৫), লৌহজং উপজেলার কড়ারবাগ গ্রামের মৃত ফজল মৃধার ছেলে ইকবাল হোসেন পলাশ (৫৫), মৃত মালন কালের ছেলে ওয়াসিম কাল ওরফে শুকুর কাল (৪১) এবং একই উপজেলার ধাইরপাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মইনুল ইসলাম নয়ন (৫৫)।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৬ জুলাই) দুপুরে Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি Read more

নাটোরে বেড়ানোর কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামী গ্রেপ্তার
নাটোরে বেড়ানোর কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামী গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে Read more

রেকর্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে ইসাক
রেকর্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে ইসাক

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার মূল্যে সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে দলে টানতে চলেছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেড থেকে তাঁকে আনতে Read more

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজের অধ্যক্ষ
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজের অধ্যক্ষ

ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগে দেশবাসী, পুলিশ ও প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন।আজ Read more

শরীয়তপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে মারধর, বখাটে দু’জনের কারাদণ্ড
শরীয়তপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে মারধর, বখাটে দু’জনের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বাবাকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। এতে তাঁর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।ঘটনাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন