মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দুই দিনে চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগ ৭টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে। এছাড়াও ২৬টি বরফকল সিলগালা করার পর সেগুলোর বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।রবিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।তিনি জানান, ৪ অক্টোবর থেকে ৫ অক্টোবর বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশসহ চরফ্যাশন উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট, আটকপাট, নুরাবাদ ও বকশি মৎস্য ঘাটে এ অভিযান চালানো হয়। এ সময় ২৬টি বরফকল সিলগালা করে সেগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।তিনি আরও বলেন, নদীতে মাছ ধরার সময় ৭টি ট্রলার আটক করা হয়। আটক ট্রলারের মাঝিদের মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ১০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কঠোর অভিযান চালানো হচ্ছে। কোনো অসাধু জেলে বা ট্রলার মালিককে নদীতে নামতে দেওয়া হবে না। মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে, তার জন্য নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীসহ উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ৬ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এখনো একজন নিখোঁজ আছেন। তাকে খুঁজে Read more

আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)
আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও Read more

জেতা যায় এমন অবস্থানে থেকে যেসব কারণে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ
জেতা যায় এমন অবস্থানে থেকে যেসব কারণে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

পাকিস্তান যেখানে মেরেছিল মাত্র পাঁচটি ছক্কা, বাংলাদেশ ইনিংসের দশম ওভারেই পাঁচটি ছক্কা মারে, তবে শেষ পর্যন্ত তাদের ছক্কার সংখ্যা দাঁড়ায় Read more

বকুলনেছা কলেজে পাইপ বসাতে বাধা, শিক্ষকদের উপর হামলার চেষ্টা
বকুলনেছা কলেজে পাইপ বসাতে বাধা, শিক্ষকদের উপর হামলার চেষ্টা

বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের লেকের জলাবদ্ধতা দূর করতে পানি নিস্কাশনের জন্য পাইপ স্থাপনে বাধা Read more

জিহ্বায় ঘা হলে করণীয়
জিহ্বায় ঘা হলে করণীয়

Source: রাইজিং বিডি

গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য
গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ করছেন শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন