খাগড়াছড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের নাইট কোচের বাস খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানানো হয়।মঙ্গলবার (২৪ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে গতকাল রাত ১০টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহনের নাইট কোচের (ঢাকা মেট্রো ব ১৪-৭২৯৬) বাসটি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এসে সড়ক থেকে অতন্ত্য ১০০ ফুট পাহাড়ের খাদে পড়ে যায়।ঘটনার পরবর্তী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা কেউ তাঁদের নাম, পরিচয় বলতে পারছে না বলে জানানো হয়। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে বিজিবি হাসপাতাল সূত্রে জানানো হয়।ফায়ার সার্ভিসের সূত্রে জানানো হয়, ঢাকা থেকে রাত ১০টায় খাগড়াছড়ি গামী শান্তি পরিবহনের বাসটি সকাল আনুমানিক ৬টায় গুইমারা উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এসে সড়ক থেকে অতন্ত্য ১০০ ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে বিজিবি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলহীন ড্রয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু
গোলহীন ড্রয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু

আন্তর্জাতিক ফুটবলে ধুকতে থাকা ব্রাজিল দলকে ‘জাদুর কাঠি’ দিয়ে আমূল বদলে দেবেন কার্লো আনচেলত্তি। কার্লোর নেতৃত্বে প্রথম ম্যাচ থেকেই এই Read more

সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ
সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) দুইজন শ্রমিককে ধরে নিয়ে গেছে। সোমবার (২১ জুলাই) Read more

তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের ক্ষতিসাধনের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।যদিও এর আগে তিনি ইরানকে সতর্ক করে Read more

নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে
নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে

"যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়"আজ বাংলাদেশের রাজনীতির আকাশের এক উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন। চিরবিদায় Read more

বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস
বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর Read more

হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা
হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা

নোয়াখালীর হাতিয়ায় ১৭ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘সমুদ্র বিলাস’ নামের একটি স্পিড বোটের তেল শেষ হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন