নরসিংদীতে ৪৫ কেজি গাজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল। এ সময় মাদক বহনকারী একটি পিকআপও জব্দ করা হয়।রবিবার (০৫ অক্টোবর) সকালে জেলার শিবপুর উপজেলার নোয়াদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ তল্লাশি চালিয়ে গোপন চেম্বারে রাখা এই মাদক উদ্ধার করা হয়।আটককৃত মাদক কারবারির নাম আল মামুন (৩৮)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল শিবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াদিয়া খলাপাড়া সিএনবি ব্রিজের ১০০ গজ পশ্চিমে একটি পিকআপ তল্লাশি করলে গাড়ির ভিতরে অভিনব কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৪৫ কেজি গাজা পাওয়া যায়। এ সময় ১ জনকে আটক এবং গাজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৫ কেজি গাজা সহ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা জুড়ে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরো কঠোর হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন
বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন

বৈশাখ উপলক্ষ্যে বাড়িতে অনেকে অনেক পদের রান্না করেন। আর যা কিছু থাকুক আর না থাকুক ইলিশ কিন্তু থাকবেই। এখন কেবল Read more

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১
টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাগর বাড়ই নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা Read more

শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ, এক চার্জে চলবে ১৪ দিন
শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ,  এক চার্জে চলবে ১৪ দিন

জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ মুভ আসছে অ্যামোলেড ডিসপ্লেতে। স্মার্টওয়াচটি একটি ১.৮৫ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লে Read more

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় জেমস মিনাকী বাড়ৈই জয় (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। Read more

গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ
গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্বহেডের  ধাক্কায় আতাবর (৬৫)  নামে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে। রবিবার (২০ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন