চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর বরযাত্রীবাহী একটি বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফয়সাল নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে।টানেল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত গতিতে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর মেহেদিবাগ ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টার দিকে ফয়সাল আহাম্মদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেন, ‘অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং কাত হয়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’নিহতের ছোট ভাই সালাহ উদ্দিন বলেন, ‘দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। বাসচালক দ্রুত গতিতে চালানোর কারণে টানেলের মধ্যে হঠাৎ বাসটি উল্টে যায়। আমরা কেউই বুঝে উঠতে পারিনি কীভাবে সব ঘটল।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবীতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী Read more

বিদেশি পিস্তল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল
বিদেশি পিস্তল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের হাতে বিদেশি পিস্তল হাতে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জেলা Read more

বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান সরকার
বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান সরকার

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একইসঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকে বেআইনি ঘোষণা করা Read more

নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকারের এক বছর আজ
নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকারের এক বছর আজ

নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এক বছর পার করল অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এসেছে, আবার নির্বাচনী Read more

প্রথম ওভারেই আউট ইমন
প্রথম ওভারেই আউট ইমন

হারলেই বিদায়। জিতলে এশিয়া কাপে চতুর্থবারের মতো ফাইনালে খেলার সুযোগ। এমন কঠিন সমীকরণের অঘোষিত ‘সেমিফাইনাল’ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।টস হেরে Read more

এবার কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলো পাকিস্তান
এবার কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা দিনদিন চরমে পৌঁছেছে। এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন