মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহতের নাম শরিয়াতউল্লাহ (২০)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা ইমাদ পরিবহনের একটি বাস হানিফ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের হেলপার শরিয়াতউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। নিহত শরিয়াতউল্লাহ পিরোজপুর জেলার হরিনা গাজীপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হন।হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, হানিফ পরিবহনের বাসটি নষ্ট হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির ইমাদ পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের হেলপার মারা যান। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের চটকাপোতা গ্রামের পাকা রাস্তার উপর মাটিবাহী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১২) নামে একজন স্কুল Read more

‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’
‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’

জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো ভারতীয় পেসার মোহাম্মদ শামির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে Read more

কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ
কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বেলা Read more

চেকপোস্টে কড়া নজরদারি, গুরদাসপুরে গাঁজাসহ আটক ১
চেকপোস্টে কড়া নজরদারি, গুরদাসপুরে গাঁজাসহ আটক ১

নাটোরের গুরুদাসপুরে নিরাপত্তা চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির পকেটে গাঁজা এবং একটি কাঁচি (সার্জিক্যাল ফোর্সেপ) পাওয়ায় তাকে আটক Read more

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৯
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৯

নেপালে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই Read more

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের প্রতিনিধি দল
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় ঢাকাস্থ ডেনমার্কের একটি প্রতিনিধি দল এবং US Embassy এর ৪ সদস্য বিশিষ্ট একটি টিম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন