ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় যেতে সম্মত হয়েছে এবং হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি সঙ্গে সঙ্গে কার্যকর হবে।মূলত প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় ইসরায়েলের এই সম্মত হওয়াকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পথে বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।এর আগে শনিবার হামাসও জানায়, “আলোচনার পর ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় সম্মতি জানিয়েছে। আর এটি আমাদের দেখানো ও জানানো হয়েছে।”এরপর ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, শুরু হবে বন্দি ও কয়েদি বিনিময় এবং পরবর্তী ধাপের সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে। আর এটিই আমাদেরকে ৩ হাজার বছরের এই বিপর্যয়ের অবসানের আরও কাছাকাছি নিয়ে যাবে।”এর আগে গাজায় বন্দিমুক্তি ও শান্তিচুক্তির আলোচনা সফল ট্রাম্প হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান। তিনি বলেন, “ইসরায়েল অস্থায়ীভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে, যাতে বন্দিমুক্তি ও শান্তিচুক্তির সুযোগ তৈরি হয়। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে সব কিছুই ভেস্তে যাবে।”এর একদিন আগেই হামাস ঘোষণা দিয়েছিল, তারা জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত এবং গাজার প্রশাসন একটি স্বাধীন, প্রযুক্তিনির্ভর ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করতে রাজি। তবে তারা জোর দিয়ে বলেছে, গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের অধিকার একটি বৃহত্তর জাতীয় কাঠামোর মধ্যেই নির্ধারিত হতে হবে।অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা অঞ্চল, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় সব অধিবাসী।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম Read more

ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগেই নিজেদের Read more

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে সুন্নী জনতার সংঘর্ষ, আহত ২০
বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে সুন্নী জনতার সংঘর্ষ, আহত ২০

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা'আত, ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট ঘোষিত সড়ক Read more

ভারতের কলকাতা ও ত্রিপুরায় ‘বাংলাদেশবিরোধী’ বিক্ষোভ
ভারতের কলকাতা ও ত্রিপুরায় ‘বাংলাদেশবিরোধী’ বিক্ষোভ

বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকে কেন্দ্র করে ভারতের কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপিসহ আরও Read more

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার
নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার পর যৌথ বাহিনীর Read more

ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ভোলায় অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যার আনুমানিক বাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন