সুমুদ ফ্লোটিলার নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরায়েলি বাহিনী ‘দুর্ব্যবহার ও নির্যাতন’ করেছে বলে অভিযোগ করেছেন গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য যাওয়া আন্তর্জাতিক কর্মীরা। শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।এদিন ইসরায়েলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে, যার মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিকও রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তুর্কি কর্মকর্তারা।তুর্কি সাংবাদিক এবং গাজা সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তিনি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন। তিনি জানিয়েছেন, কীভাবে তাকে (থুনবার্গ) মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল, তা তিনি প্রত্যক্ষ করেছেন।মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন। তারা অভিযোগ করেছেন, থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা দিয়ে প্যারেড করানো হয়। হেলমি বলেন, ‘পর্যাপ্ত পরিষ্কার পানি এবং ওষুধও দেয়নি ইসরায়েলি বাহিনী।’বিভার বলেন, ‘থুনবার্গের সঙ্গে “ভয়ঙ্কর আচরণ” করা হয় এবং তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল।’ তিনি আরও জানান যে কীভাবে অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গভির প্রবেশ করার সময় তাকে একটি ঘরে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়।নৌবহরে থাকা ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনোও থুনবার্গের সঙ্গে বাজে আচরণের কথা উল্লেখ করেছেন। তিনি আনাদোলুকে বলেন, ‘গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, যার বয়স মাত্র ২২ বছর। তাকে অপমানিত করা হয় এবং ইসরায়েলি পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়।’অন্যরাও গুরুতর দুর্ব্যবহারের বর্ণনা দিয়েছেন। তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, ‘তারা আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে। তারা আমাদের তিন দিন ধরে ক্ষুধার্তও রেখেছিল। তারা আমাদের পানি দেয়নি। টয়লেট থেকে আমাদের পানি পান করতে হয়েছে। এটি ছিল একটি ভয়াবহ গরম দিন এবং আমরা সবাই পুড়ে যাচ্ছিলাম  তিনি জানান, এই অগ্নিপরীক্ষা তাকে গাজা সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে।এর আগে গাজায় ত্রাণ সরবরাহের উদ্দেশে ফ্লোটিলা অভিযানের জন্য যাওয়া ৪০ নৌকা এবং ৪৫০ জনেরও বেশি বিভিন্ন পেশায় নিয়োজিত আন্তর্জাতিক কর্মীকে আটক করে ইসরায়েল। এরপরই বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে তারা। তেল আবিব ঘোষণা করেছে, আটক বাকিদের শিগগিরই ইউরোপে পাঠানো হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা
ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা

সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে ঢাকাসহ Read more

মালদ্বীপে ম্যাচিং লুকে রোম্যান্টিক ফ্রেমবন্দি মিম
মালদ্বীপে ম্যাচিং লুকে রোম্যান্টিক ফ্রেমবন্দি মিম

ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে। বেশ কিছুদিন ধরেই মালদ্বীপে অবস্থান করছেন এই নায়িকা। Read more

এক সপ্তাহ ধরে নিখোঁজ আনোয়ারার ইউপি সদস্য হাবিব
এক সপ্তাহ ধরে নিখোঁজ আনোয়ারার ইউপি সদস্য হাবিব

এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য Read more

আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম
আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, একটি শ্রেণি আছে যারা জুলাই অভ্যুত্থানকে Read more

শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ
শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন