গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকা থেকে তন্ময় (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার সকালে অঙ্কিতা রানী দাস (৪) নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহই উদ্ধার হলো। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ ইঞ্জিনচালিত একটি নৌকায় ওঠেন তারা। এ সময় অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। নৌকায় শিশুসহ প্রায় ১৮ জন ছিল। অন্যরা সাঁতরে তীরে উঠলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘প্রতিমা বিসর্জনে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআর পদ্ধতি চায় যারা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়: বিএনপি নেতা বুলু
পিআর পদ্ধতি চায় যারা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়: বিএনপি নেতা বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, 'শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা Read more

ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল
ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল

ইরান যুদ্ধ আরও বিস্তারের আশঙ্কার মধ্যে ইসরায়েলের নতুন অবস্থানের ইঙ্গিত মিলেছে। ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশের ফুটবল দল আজ মাঠে নামছে। এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে আজ নিজেদের শেষ ম্যাচে তারা সিঙ্গাপুরের মুখোমুখি হবে। আরও আছে Read more

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই Read more

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট

দখলদার ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি আছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বুধবার (১৪ মে) সৌদি থেকে কাতার Read more

বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি
বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি

বিশ্বজুড়ে উচ্চ বেতনের এবং দ্রুত সম্প্রসারণশীল বেশ কিছু পেশায় নারীদের অংশগ্রহণ এখন উল্লেখযোগ্যভাবে বেশি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন