আগামীকাল রবিবার থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি)। প্রবেশপথে হবে চেকিং, পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে রোধ করা হবে তার ব্যবহার। প্লাস্টিকের বদলে দেয়া হবে কাগজের ব্যাগ।শনিবার (০৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।তিনি বলেন, পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী নিশ্চিত করতে হবে। সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট দেওয়া হবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠন করারও নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) থেকে সচিবালয়কে এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা Read more

ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ
ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ

গ্রেপ্তারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক

মালয়েশিয়ার জোহর প্রদেশে পরিচালিত অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) জোহরের Read more

অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

জলমহাল দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের Read more

নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ
নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক দিন পর বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ Read more

স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক
স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন