সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি) লটারি জিতলেন বাংলাদেশি একজন ট্যাক্সিচালক। তার নাম হারুন সরদার। তিনি শারজায় থাকেন এবং প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার। তার টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর তিনি টিকিটটি কিনেছিলেন।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৪৪ বছর বয়সী হারুন সরদারকে যখন অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড এবং বাউচরা লাইভ ড্রয়ের সময় জীবন বদলে দেওয়ার এই খবর সংবাদ দেওয়ার জন্য গোল্ডেন ফোন থেকে কল করেন, তখন তিনি বাকরুদ্ধ হয়ে যান। এ সময় তিনি ওকে, ওকে ছাড়া আর কিছুই বলতে পারেননি।এতে আরও বলা হয়, ১০ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে দল বেঁধে ‘বিগ টিকেট’ নামের এই র‌্যাফল ড্রতে অংশগ্রহণ করেন হারুন সরদার। এই ১০ জন মিলেই এই পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে থাকেন হারুন। গত ১৫ বছর ধরেই তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনছিলেন।হারুন ছাড়াও অন্য চারজন বিজয়ী ৫০ হাজার দিরহাম (১৬ লাখ টাকা) করে জিতেছেন। তাদের মধ্যে একজন ভারতীয়। তার নাম শিহাব উমাইর। তিনি ভারতে থাকেন। আরেকজন দুবাইপ্রবাসী ভারতীয়। তার নাম সিদ্দিক পামব্লাথ। আরেকজন আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী আলী হুসেন আলী। অন্যজন শারজায় বসবাসকারী পাকিস্তানী প্রবাসী আদেল মোহাম্মদ।শারজায় বসবাসকারী আরেক বাংলাদেশি ভাগ্যবান প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবীও ৩ অক্টোবরের ড্রতে (০২২১১৮ নম্বর টিকিট) একটি রেঞ্জ রোভার ভেলার জিতেছেন। সূত্র: খালিজ টাইমসএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই Read more

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আটক ১
ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আটক ১

ফরিদপুরের সদরপুর উপজেলায় ছিনতাইকারীদের হাতে এক ইজিবাইক চালক মারধরের শিকার হয়েছেন। ঘটনাস্থল থেকে একজন ছিনতাইকারীকে আটক এবং উক্ত ইজিবাইক উদ্ধার Read more

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক
‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক

কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে Read more

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূত
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূত

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেমকে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন