এশিয়া কাপে সুপার ফোর থেকে হতাশাজনক বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে রোমাঞ্চ জাগানো জয় পাওয়া জাকের আলির দল দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখে।শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা পড়ে যায় চাপের মুখে। একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো, অন্যদিকে রান তোলার চাপ, দুয়ের মাঝেই ম্যাচ গড়ায় শেষ ওভারে। সেখানেই দৃঢ়তায় ভর করে ২ উইকেট হাতে রেখে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করায় উচ্ছ্বাসে ভাসছে জাকের আলির শিষ্যরা। এ জয় শুধু সিরিজ জয়ের আনন্দই নয়, বরং সাম্প্রতিক ব্যর্থতার হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশের জন্য।দলীয় ৩ রানের মাথায় ফেরেন তানজিদ তামিম। ১৬ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরেছেন পারভেজ ইমনও। সাইফ হাসান শুরুটা ভালো করলেও ১৮ রানে তাকে থামিয়ে দেন মুজিবুর রহমান। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে আবারও জয়ের পথে ফিরিয়ে আনেন জাকের-শামিম জুটি। এই দুই ব্যাটার যোগ করেছেন ৫৬ রান।২৫ বলে ৩২ রানে ফিরেছেন জাকের, শামিমকে ফিরতে হয়েছে ২২ বলে ৩৩ রান করে। অল্প সময়ের ব্যবধানে দুই সেট ব্যাটার ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।সেখান থেকে বাংলাদেশকে পথ দেখিয়েছেন নুরুল হাসান সোহান। ৩ ছক্কা ও ১ চারা সাজানো ২১ বলে ৩১ রানের ইনিংসই বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গেছে।শেষের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের ৬ বলে ১১ রানের ক্যামিও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় শেষ ওভারের প্রথম বলেই।এই জয়ে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর শারজাহতেই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে Read more

নির্বাচন কমিশনে আপিল করবেন তাসনিম জারা
নির্বাচন কমিশনে আপিল করবেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার Read more

আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস
আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস

আজ ২৬ জুন, আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন Read more

আবারও মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা
আবারও মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা

পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা একমাত্র পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব Read more

গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২০ ফিলিস্তিনির
গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল ২০ ফিলিস্তিনির

গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে অন্তত ২০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ সময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে Read more

মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল
মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন