নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ পার্শ্ব থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রনি জেলার মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে।রনির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রনি দূষিত পূজা দেখতে তার ফুফুর বাড়ি উপজেলার কুঞ্জবন যায়। সেখানে তার ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সাথে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায় উঠে। এসময় তাদের নৌকাটি উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই নৌকাটি নিয়ন্ত্রণ হারায় এবং রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলেও তার কোন সন্ধান না পাওয়ায় আজ সকাল থেকে আবারো ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে আজ সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, নদীতে ডুবে নিখোঁজের একদিন পর ডুবুরি দল রনির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করতে চাই: প্রধান উপদেষ্টা
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করতে চাই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করতে চাই। জুলাই সনদ শুধু Read more

পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?
পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?

অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার
লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য এবং তার জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী পরশু Read more

কুমিল্লায় চুরির অপবাদে গায়ে আগুন দেওয়া অটোরিকশা চালকের মৃত্যু
কুমিল্লায় চুরির অপবাদে গায়ে আগুন দেওয়া অটোরিকশা চালকের মৃত্যু

কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ সইতে না পেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিকশা চালক মো. সবুজ (৩০) ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন