কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজি জামাইয়ের কোদালের আঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ মুকতু মিয়া (৬০) কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেক মিয়ার ছেলে। অভিযুক্ত ভাতিজি জামাই সোহেল মিয়া (৩৫) উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুকতু মিয়া ও তার ভাই মফিজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় তাদের পাশে কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল। একপর্যায়ে মেয়ের জামাই সোহেল মিয়ার হাতে থাকা কোদাল দিয়ে দৌড়ে এসে চাচা শ্বশুর মোঃ মুকতু মিয়াকে কোপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় আহতের আত্মচিৎকারে পরিবারের অন্যান্য লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে সোহেল মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা মোঃ মুকতু মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু
গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধান খেত থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এই Read more

কিশোর গ্যাং ও রোহিঙ্গা সন্ত্রাসীদের দাপট, পারিবারিক দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ
কিশোর গ্যাং ও রোহিঙ্গা সন্ত্রাসীদের দাপট, পারিবারিক দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ

উখিয়ার ঘাট কাস্টমস ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাং ও ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসী মিলে নুরুল Read more

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। Read more

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন
২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন

২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। আগামী বছর হজে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি যাত্রীদের চলতি Read more

‎বিরামপুরে ট্রাকচাপায় নিহত ১
‎বিরামপুরে ট্রাকচাপায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার Read more

রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস
রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

হু হু করে বাড়ছে দেশের তাপমাত্রা। তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ শনিবার (১০ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন