শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে পটুয়াখালী জেলার উপকূল তীরবর্তী গলাচিপা উপজেলার নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা চলবে ০৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর।উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। মৎস্য বিভাগ জানিয়েছে, এ সময় নদী ও সাগরে কঠোর অভিযান চালানো হবে।এছাড়াও নিষেধাজ্ঞা কার্যকর করতে গলাচিপা উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী ও নৌ পুলিশ যৌথভাবে টহল দেবে। তেতুলিয়া, বুড়াগৌরাঙ্গ, আগুনমুখা, রামনাবাদ ও লোহালিয়া নদী এবং সংযুক্ত খালগুলোর মুখে কঠোর নজরদারি থাকবে। খালের ভেতরের নৌকাগুলো একত্র করে বেঁধে রাখা হবে যাতে জেলেরা নদীতে নামতে না পারে। ইতোমধ্যে জেলেপল্লীতে মাইকিং, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সভা সম্পন্ন হয়েছে।মৎস্য অফিস সূত্র আরও জানায়, ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে। তবে স্থানীয় জেলেদের দাবি—সঠিক তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে প্রকৃত জেলেরা সুবিধা পান। অনেকে সরকারি সহায়তা বাড়ানোরও দাবি জানিয়েছেন।জেলেরা বলছেন, দীর্ঘদিন নদী-সাগরে ইলিশ না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন যখন জালে কিছুটা ইলিশ পড়তে শুরু করেছে, তখনই নিষেধাজ্ঞা জারি হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। দক্ষিণ পানপট্টির জেলে এমাদুল শিকদার বলেন, ‘গত দুই বছর নিষেধাজ্ঞা মানতে গিয়ে অনেক টাকার ক্ষতি হয়েছে। এবারও ঋণ শোধ করতে হিমশিম খাচ্ছি।’ খরিদা গ্রামের রিয়াজ জানান, ‘কিস্তি আর মহাজনের দাদনের বোঝা মাথায় নিয়ে মাছ ধরছি। এখন যখন ইলিশ মিলছে, তখন নিষেধাজ্ঞা জারি হলো। সংসার চালাবো কিভাবে?’ অনেক জেলে আরও অভিযোগ করেন, ‘প্রতি বছর বাংলাদেশে নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে ইলিশ শিকার করে নিয়ে যায়।’ তাই প্রতিবেশী দেশের জেলেরা যাতে বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করতে না পারে তার জন্য প্রশাসনের কঠোর নজরদারির দাবি তাদের।গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘এবার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চলবে।’ ইতোমধ্যে নৌবাহিনীর একটি টিম গলাচিপায় অবস্থান নিয়েছে। টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী স্পিডবোট, ট্রলারসহ নৌযান দিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা টহল দেওয়া হবে। জেলেদের ধৈর্য ধরে মা ইলিশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। সরকার বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা দেবে। তবে কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার সারাদেশে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ ঘোষণা করেছে। যা চলবে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের
নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বোন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো তো Read more

বরিশালে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার ২
বরিশালে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার ২

বরিশালে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়েরকৃত মামলায় মহানগরের ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে আটক করা হয়েছে। একই দিন Read more

নিম্নচাপে রূপ নিলো লঘুচাপ, ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা
নিম্নচাপে রূপ নিলো লঘুচাপ, ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, Read more

নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক
নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক

নেত্রকোনার কেন্দুয়া থানায় মানব পাচারের অভিযোগে একজন চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। আটককৃত Read more

ঐক্যবদ্ধভাবে সঙ্কট মোকাবেলা করার আহ্বান তারেক রহমানের
ঐক্যবদ্ধভাবে সঙ্কট মোকাবেলা করার আহ্বান তারেক রহমানের

মাইলস্টোন ইস্যুতে প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে Read more

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি।প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন