কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে আটক রাখা স্থান থেকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় মানব পাচার চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) ২ টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা জানতে পারে অবৈধ পন্থায় সাগরপথে মালয়েশিয়া পাচার করার উদ্দেশ্যে প্রায় অর্ধশতাধিক নারী, শিশুসহ বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত মানব পাচারকারীদের আস্তানা ক্ষ্যত কচ্ছপিয়া পাহাড়ে আটকে রেখেছে।উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাত দুইটার দিকে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের যৌথ সমন্বয়ে অভিযানিক দলের সদস্যরা অত্র ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গোপন আস্তানায় বন্দি করে রাখা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ সর্বমোট ৩৮ জন ভিকটিমকে উদ্ধার করে।এ সময় উক্ত বাহিনীর সদস্যরা পাচার চক্রের সাথে জড়িত থাকার অপরাধে দুজন মানব পাচারকারীকেও আটক করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ভুক্তভোগী ভিকটিমদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, পাচারকারীরা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় এবং অবৈধ পন্থায় পাচার করার উদ্দেশ্যে বন্দি রেখে নির্যাতন করছিল।উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর ও আটককৃত দুই পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সংসার, অতঃপর…..
বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সংসার, অতঃপর…..

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাকিব (৩০) নামে যুবক ও নিপা (২৬) নামে যুবতীকে আটক করেছে পুলিশ। সোমবার Read more

হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু
হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ আগস্ট) দুপুরে ছাতিরচর করচবনের Read more

পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ Read more

যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা
যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা

ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাজ্যে সংঘটিত যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন