ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। গত একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিন ডজনের পর ডজন মানুষ নিহত হচ্ছে, ভেঙে পড়ছে আবাসিক ভবন ও স্কুল। হাজারো মানুষ বাধ্য হয়ে দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে, তবে পালানোর পথেও হামলার মুখে পড়ছেন তারা।আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, বৃহস্পতিবার আল-রাশিদ সড়ক দিয়ে ইসরায়েলি সেনারা মানুষকে শহর ছাড়তে বাধ্য করছে, আবার উপকূল ধরে দক্ষিণমুখী হওয়ার পথেও হেলিকপ্টার, ড্রোন ও ট্যাংক দিয়ে তাদের ওপর হামলা চালাচ্ছে। এতে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা।তিনি বলেন, ‘মানুষ গাজা সিটি ছাড়ছে না বলেই মূলত ভয় আর ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর তৎপরতার কারণে।’চিকিৎসা সূত্র জানায়, বৃহস্পতিবার গাজা সিটিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন আরও ১৩ জন। চলমান দুর্ভিক্ষে খাদ্য সংগ্রহে গিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এখন প্রায় ২ হাজার ৬০০, আহত হয়েছেন আরও অন্তত ১৯ হাজার।আল জাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের এই আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ২২৫ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৮ হাজার ৯৩৮ জন। আর এ বছরের মার্চে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে নিহত হয়েছেন ১৩ হাজার ৩৫৭ জন।জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজা সিটিতে থেকে যাওয়া মানুষকে সন্ত্রাসী বা সন্ত্রাসীদের সমর্থক হিসেবে আখ্যা দেওয়া মানে হলো পরিকল্পিত গণহত্যার ইঙ্গিত। এতে নারী, শিশু, বৃদ্ধ ও যারা শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম, তাদের গণহারে হত্যা করা হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম

যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন Read more

৩ দিনের ছুটিতে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কম
৩ দিনের ছুটিতে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কম

এবার ঈদের ছুটি যেন শেষ হয়েও হচ্ছে না। উৎসবের লম্বা ছুটির শেষে পড়েছে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক বন্ধ। এতে আরও Read more

গল টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু বাংলাদেশের
গল টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু বাংলাদেশের

গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি দারুণ কাটিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ১৫০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরলেও, লিটন দাসকে Read more

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে Read more

ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় এবার প্রাণ হারালেন এক ফুটবলার। ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন এ খবর নিশ্চিত করেছে। নিহত ফুটবলারের নাম মুহান্নাদ আল–লেলে।জানা Read more

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা মধ্যরাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অভিযোগ, ডিপ্লোমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন